
ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক মাধ্যমের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন যে, প্রতিনিধি দলে ট্রাম্পের দুই প্রভাবশালী উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার রয়েছেন।