
মার্কিন নৌবাহিনীর হাতে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটকের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দেওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ইতোমধ্যেই ৪.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি বিক্রি হচ্ছে ৯৪.৬৬ মার্কিন ডলারে। বিশ্লেষকদের মতে, উত্তেজনা প্রশমিত না হলে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।