EarnBD নিউজ

← সব খবর

সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি'র মনোনয়ন পেলেন যারা

👁️ 4 বার পঠিত 📅 20 Apr, 2026
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

শত শত আবেদন যাচাই-বাছাইয়ের পর অবশেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এই তালিকা প্রকাশ করেন।

তালিকায় জায়গা পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়াও মনোনীত হয়েছেন:

  • নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি, শিরীন সুলতানা
  • রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী
  • ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান
  • নিলোর্ফার চৌধুরী মনি, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা
  • সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক
  • আন্না মিনজ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না
  • শাম্মী আক্তার ও ফেরদৌসী আহমেদ।