আসলেই কি দুই মিনিটে ঘুম নিয়ে আসতে পারে 'মিলিটারি স্লিপ মেথড'?
👁️ 3 বার পঠিত📅 20 Apr, 2026
লাইফস্টাইল ও স্বাস্থ্য
অনিদ্রায় ভুগছেন? দ্রুত ঘুমিয়ে পড়ার সহজ উপায়গুলো জেনে নিন
দ্রুত ঘুমিয়ে পড়তে কে না চান! কিন্তু বর্তমানে বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ অনিদ্রা কিংবা রাতে ঠিকমতো ঘুমাতে না পারার সমস্যায় ভুগছেন। ব্যস্ত জীবনযাত্রা এবং মানসিক উদ্বেগকে এর অন্যতম কারণ মনে করা হয়।
বিভিন্ন গবেষণা অনুযায়ী, বিশ্বের ৫ থেকে ৫০ শতাংশ মানুষ নিয়মিত অনিদ্রায় ভোগেন। দীর্ঘমেয়াদী এই সমস্যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে।